দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জিম্বাবুয়ের গ্রামীণ এলাকায় ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে থাকা কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রাজধানী হারারের দক্ষিণ-পূর্বে মারোন্দেরা জেলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে পুলিশ।
সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, হেলিকপ্টারটিতে চারজন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে একজন প্রভাবশালী ব্যবসায়ীও ছিলেন।
তিনি বলেন, ‘বর্তমান তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।’
তবে হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে এবং পরে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
পুলিশের মুখপাত্র পল নিয়াথি এক বিবৃতিতে দুর্ঘটনার সময় বিকেল ৫টার দিকে বলে জানিয়েছেন।
সূত্র: আরব নিউজ
যে আই